• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৭:১৯ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:০৮

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার ঘোষণা করবেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় আদালতের ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

আন্তর্জাতিক বিচার আদালতের ঘোষণা অনুযায়ী, হেগের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বিচারপতি ও আদালতের প্রেসিডেন্ট ইওয়াসাওয়া ইউজির সভাপতিত্বে প্রকাশ্য অধিবেশনে রায় পড়া শুরু হবে। রায় ঘোষণা করতে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। খবর রয়টার্সের।

২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন।

আরও পড়ুন

একই মঞ্চে ট্রাম্প-পুতিন-শি, আজ ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালের ওই সামরিক অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানো হয়। অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গা শরণার্থীরা ওই অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছে দেশটি।

আরও পড়ুন

সৌদি আরবের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়িঘর

গাম্বিয়ার করা মামলাটি আন্তর্জাতিক বিচার আদালতে পৌঁছানোর পর ২০২০ সালের ২৩ জানুয়ারি মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তী সময়ে ২০২২ সালের জুলাইয়ে আদালত মামলাটি পরিচালনার এখতিয়ার রয়েছে বলে রায় দেন।

২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল বিচারিক শুনানি অনুষ্ঠিত হয়। এতে গাম্বিয়া ও মিয়ানমার নিজেদের যুক্তি উপস্থাপন করে। এ মামলায় গাম্বিয়ার পাশাপাশি আরও ১১টি দেশ হস্তক্ষেপের আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পেয়েছে।

এ মামলার রায়কে আন্তর্জাতিক বিচারব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, কোনো রাষ্ট্র সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী কি না, সে বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের এটিই প্রথম রায় হতে পারে।

আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শি-পুতিনের কঠোর বার্তা

আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের নিজস্ব ক্ষমতা সীমিত। কোনো পক্ষ রায় না মানলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৩৫





টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫