• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:২২:৫৪ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১১:২৫

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

নিহতরা হলেন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর (৪০) এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল (৪৫)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার বিকেলে কালিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে একটি প্রতিবাদী শোডাউন করেন। এতে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি অংশ নেয়।

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শোভাযাত্রাটি সন্ধ্যায় বেন্দারচর এলাকার বটতলা মোড়সংলগ্ন সড়কে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, কৃষক দল নেতা শাহিনুর ইসলাম ও জাসাস নেতা সোহেল রানা গুরুতর আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহিনুর ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওত পেতে থেকে এ হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আরও পড়ুন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনের নজরদারি

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, “মোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা (হামলাকারীরা) মাত্রাতিরিক্ত মারধর করে। পরে তারা দুজন মারা যায়।”

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়ে থাকতে পারে।

আরও পড়ুন

পিরোজপুরে বাসে অগ্নিসংযোগ, ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫






আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩