• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪১:০৫ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৬

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ নভেম্বর বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগ এলাকার ওই বাসা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ২টা ৫৫ মিনিটের দিকে ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

চ্যানেল আই অনলাইনকে ইলিয়াস কবির জানান, জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে। তবে মামলাগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। গ্রুপের সদস্যদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ ওঠে। ওই গ্রুপে জ্যোতিকা জ্যোতির নামও উঠে আসে।

পরবর্তী সময়ে ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি দাবি করেন, ঢাকার পরিস্থিতি জানার জন্যই তিনি ওই গ্রুপে তথ্য দিতেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। পরে ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমণি

এ ছাড়া ২০২৬ সালের জুলাই মাসে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে অভিযোগের তালিকায় নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫






আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩