আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় সময় ৮ নভেম্বর রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইংজে জেলা সরকারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘হাওশেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট’ নামের ওই বহুতল ভবনে আগুন লাগে। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।
ঘটনার রাতেই ৩৮ জনকে হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে সেদিন রাতেই পাঁচজনের মৃত্যু হয়। পরবর্তীতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আজ সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ জন।
দুর্ঘটনার পর পরই আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি নিহতের স্বজনদের সহায়তায় কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনো স্পষ্ট নয় এবং এ বিষয়ে তদন্ত চলছে। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম লিয়ানজিয়ার তথ্য অনুযায়ী, ভবনটি বাণিজ্যিক ও আবাসিক উভয় কাজেই ব্যবহৃত হতো; যার মধ্যে হোটেল, রেস্তোরাঁ এবং শিশুদের শিক্ষণ কেন্দ্রও ছিল।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available