জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক তরুণীকে (২৩) ধর্ষণ মামলায় ইউনুছ আলী (২৫) নামে এক যুবক যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
৯ নভেম্বর সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার এক তরুণী ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে একই এলাকার মো. গাজী রহমানের ছেলে মো. ইউনুছ আলী (২৫) জোরপূর্বক তুলে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী জামালপুর আদালতে মামলা করেন।
মামলার দীর্ঘ কার্যক্রমে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১০ বছর পর আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে রায় ঘোষণা করা হয়।
রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available