• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৯:৫২ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরাইলে জরুরি অবস্থা জারি

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০১:১০

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরাইলে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। 
২৮ ফেব্রুয়ারি শনিবার ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, ইরানের বিরুদ্ধে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তিনি বলেন, রাষ্ট্রের ওপর সম্ভাব্য ঝুঁকি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Ad
Ad

এ ঘটনার পর সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার নির্দেশ দিয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

Ad

এদিকে ইরান ইস্যুতে আলোচনার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ২৭ ফেব্রুয়ারি শুক্রবার হোয়াইট হাউস-এ সাংবাদিকদের তিনি বলেন, জেনেভায় তৃতীয় দফা আলোচনার পরও ইরানের আচরণে তিনি সন্তুষ্ট নন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হয়নি। সামরিক শক্তি প্রয়োগ করতে না চাইলেও কিছু পরিস্থিতিতে তা প্রয়োগ করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় কিছু অগ্রগতির কথা জানানো হলেও এখনো চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৬


পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২১:৫৬






Follow Us