• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৪৮:২৯ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানের ৩০ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১১:১৬

ইরানের ৩০ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সমাবেশের পর ইরানে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একযোগে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খবরে বলা হয়, একযোগে আঘাত হানা লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের রাষ্ট্রপতির বাসভবন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় ও বাসভবন, পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানের পূর্ব ও উত্তরাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। এই অঞ্চলেই খামেনির বাসভবন অবস্থিত। তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার আগেই একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে।

Ad
Ad

হামলা সম্পর্কে ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে একটি ‘প্রি-এম্পটিভ’ বা আগাম প্রতিরোধমূলক অভিযান চালিয়েছে। এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন শিল্ড অব জুডাহ’। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই অভিযান কয়েক মাস ধরে পরিকল্পনা করা হচ্ছিল এবং হামলার তারিখ চূড়ান্ত করা হয় কয়েক সপ্তাহ আগেই।

Ad

সূত্র: ইন্ডিয়া টুডে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us