• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২২:৪৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

সন্ত্রাস ও মাদকমুক্ত নাটোর গড়াই আমাদের লক্ষ্য: শারমিন পুতুল

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৪

সন্ত্রাস ও মাদকমুক্ত নাটোর গড়াই আমাদের লক্ষ্য: শারমিন পুতুল

স্টাফ রিপোর্টার নাটোর: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে পৌঁছেছেন ফারজানা শারমিন পুতুল।

২৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

Ad
Ad

পরে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

Ad

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন, তাই করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অত্যন্ত জরুরি। জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে সব উন্নয়ন সম্ভব নয় তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন অর্জন করা যাবে।”

তিনি আরও বলেন, নাটোরের চারটি সংসদীয় আসনের উন্নয়ন সমানভাবে করা হবে। একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ নাটোর গড়তে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। বিশেষ করে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উত্তরাঞ্চলের কৃষিপ্রধান এই জনপদে কৃষির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং কৃষকদের ভাগ্যোন্নয়নের মাধ্যমে সারাদেশে কৃষি সমৃদ্ধি বাস্তবায়নই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, “এই উন্নয়ন কার্যক্রম একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সময় প্রয়োজন। আমি জনগণের সেবক হিসেবে জীবনের বাকি সময় আপনাদের সঙ্গে নিয়েই কাজ করে যেতে চাই।”

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে ১ মার্চ রোববার পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩



ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:২৫




Follow Us