• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৪৫:২০ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী

১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫২:২৬

পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী

অনলাইন ডেস্ক: পাচার করা অর্থ পেয়ে পাগল হয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বোমাবাজি, সন্ত্রাসের মাধ্যমে সরকারকে ব্যর্থ করতে পাঁয়তারা চালাচ্ছে তারা। এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী ঘনিষ্ঠরা যাবতীয় অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পরই বর্তমান সরকার ব্যাংক লুটপাট, অর্থ পাচারসহ অনেক কিছুর সম্মুখীন হয়েছে। এসব সংকট সামাল দিয়ে দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে বলে জানান তিনি।

আসন্ন দুর্গাপূজা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দুর্গাপূজা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। এ কারণে মণ্ডপে মণ্ডপে সতর্ক পাহারা রাখার পরামর্শ দেন তিনি।

পূজায় কোনো ধরনের নাশকতা যেন না হয়, সে কারণে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতা।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বের উষ্ণতম বছর হতে পারে ২০২৬
বিশ্বের উষ্ণতম বছর হতে পারে ২০২৬
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৯:১৬


লিটনের বিশ্ব রেকর্ড
লিটনের বিশ্ব রেকর্ড
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৩:৫৮


সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৫:২২