ডেস্ক রিপোর্ট: এমসিজে ক্লাব লিমিটেডের সদস্য প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা ব্যাংকে ক্লাবের নির্ধারিত অ্যাকাউন্টে ফি জমা দিয়ে ক্লাবের ওয়েবসাইটে (mcjclub.com) এ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
ক্লাব ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, বুধবার দুপুর ১২টা থেকে এ প্রক্রিয়াটি উন্মুক্ত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ক্লাবের ওয়েব সাইট এবং ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজেন্ড দেওয়া হয়েছে।
দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই ক্লাবের সদস্য হতে পারবেন।
ক্লাবটির সাধারণ সদস্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। সেই সঙ্গে আগ্রহী ব্যক্তিকে সরকার নির্ধারিত শুল্ক বা অন্যান্য পাওনাও পরিশোধ করতে হবে। ফলে মোট ৫৫ হাজার টাকা সদস্য হওয়ার জন্য জমা দিতে হবে।
এছাড়া ক্লাবের নির্ধারিত সদস্য নম্বরের মধ্য থেকে বিশেষে কিছু নম্বর সংরক্ষণ করেছে যেগুলোর জন্যে কিছুটা বাড়তি মূল্য পরিশোধ করতে হবে। ক্লাবের ফেসবুক পাতায় ও ওয়েব সাইটে সদস্য পলিসিতে এ সংক্রান্ত তথ্য দেওয়া আচে।
ক্লাবের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে সদস্য হওয়া প্রথম দুইশ জনকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তাদের নাম ক্লাব প্রাঙ্গণে বিশেষভাবে সংরক্ষণ করা হবে।
সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন বলেন, অনেক দিন থেকেই আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিষয়ের সাবেক শিক্ষার্থী একটি সামাজিক ক্লাব গঠনের প্রয়োজন অনুভব করে আসছিলাম। কয়েক দফা বৈঠক ও নানান পর্যালোচনার পর উদ্যোগটি নেওয়া হয়।
সভাপতি হাসনাইন খুরশেদ জানান, সদস্যপদের আবেদনগুলো দ্রুত যাচাই বাছাই করে আবেদনকারীকের সদস্য নম্বর জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, সম্প্রতি ক্লাবটি অফিস অব দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস আরজেএসসি- এর নিবন্ধন সম্পন্ন করেছে এবং এর মাধ্যমেই একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের ঐতিহাসিক যাত্রা শুরু হয়।
আগামী দিনে ক্লাবটি তার সদস্য ও কর্পোরেট ইন্ড্রাস্টির মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ সদস্য ও সদস্য তার পরিবারের চিত্তবিনোদনের জন্যে নানান কার্যক্রম গ্রহণ করবে বলে জানিয়েছেন ক্লাব পরিচালকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available