• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৩:০৩ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৯:১৩

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৯ শিশুর। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১০৭৪ জন।

১৩ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সন্দেহজনক হামে ঢাকায় ২৯৫ শিশু, সিলেটে ১৪২ শিশু, চট্টগ্রামে ২৪৬ শিশু, রাজশাহীতে ৩৭ শিশু, ময়মনসিংহে ৭২ শিশু, বরিশালে ১৩২ শিশু, খুলনায় ১২৬ শিশু ও রংপুরে ২৪ শিশু আক্রান্ত হয়েছে।

নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৬৩ শিশু, চট্টগ্রামে ৬৭ শিশু ও খুলনায় ৯ শিশু। হামের উপসর্গে মৃত্যু হয়েছে, ঢাকায় ৩ শিশু, সিলেটে ১ শিশু ও চট্টগ্রামের ২ শিশু।

গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। হামের উপসর্গে ১ হাজার ৬৬ শিশু মারা গেছেন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত ২২ হাজার ৭১২ শিশু। হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ শিশুর মধ্যে।

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ শিশু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৬:০২


ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৬



হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৯:১৩