• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫০:৫৮ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

২৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫২:০৭

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক নোয়াখালী জেলার কামরুল হাসান।

২৭ নভেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে দেশটির আবহা প্রদেশে একটি পাহাড়ি সড়কে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানান, মাছ পরিবহনের কাজে ফ্রিজার ভ্যানটি আবহা শহর থেকে জিজান শহরের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক কামরুল হাসান এবং গাড়িতে পাশে থাকা আশরাফ উদ্দিন রনি প্রাণ হারান।

আরও পড়ুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিনি আরও জানান, বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
২৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৬:৫৭