• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫৬:৫৪ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

গুজব রটানো ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপির

২৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৪:৩১

গুজব রটানো ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপির

অনলাইন ডেস্ক: দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

২৭ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

গত ৮ নভেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে এই প্রতিযোগিতা শুরু হয়।

আরও পড়ুন

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পুলিশ সদস্যদের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মাদকমুক্ত সমাজ গঠনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য তিনি নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং রানার আপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে কেএমপি, রানার আপ সিএমপি দল। উশুতে ডিএমপি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানার আপ হয়েছে।

অন্যদিকে, কারাতে ইভেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার আপ হয়েছে সিএমপি।

আরও পড়ুন

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক

অনুষ্ঠানে শিশুরা একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি।

অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অন্যান্য অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ।

আরও পড়ুন

চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
২৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৬:৫৭