• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৬:৩৬ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ প্রবাসী বাংলাদেশির

৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৩:১৮

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ প্রবাসী বাংলাদেশির

ডেস্ক রিপোর্ট: ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ প্রবাসী বাংলাদেশি। ১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৫টায় ওমানের রাজধানী মাস্কেটের আজেইবা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন কক্সবাজারের এবং বাকি দুজন কুমিল্লার সন্তান।

Ad

বাংলাদেশ কমিউনিটি সূত্র জানা গেছে, ভোর পাঁচটায় একটি প্রাইভেট গাড়িতে কর্মস্থলে যাওয়ার সময় অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

Ad
Ad

গুরুতর আহত আবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।

নিহতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার ৪নং ওয়ার্ড মন্ডল পাড়ার সাঈদ নুরের ছেলে লোকমান হাকিম রুমেল (৪৩) এবং উখিয়া উপজেলার ৮নং ওয়ার্ডের ঝুমকা নাপিত পাড়ার হাসি রাম শীলের ছেলে প্রদীপ শর্মা নিলয় (৩৪)।

অপর দুজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালির মো. শাহজাহানের ছেলে মো. রুবেল (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে হারুন অর রশিদ (৩২)।

তাদের মরদেহ মরদেহ মাস্কাট রিছাইল মদিনাতুল তাব্বা এলাকায় মেডিকেল সিটি মেলেটারি হসপিটাল (MCMSS) হিমঘরে রাখা হয়েছে।

গাড়িচালক বাংলাদেশি ড্রাইভার সাঈদ বর্তমানে নগরীর কোলা হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার দেশের বাড়ি কুমিল্লায়।

ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৬




দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:০০



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৪:২৪



Follow Us