• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৪:০২ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: অনুসন্ধানে কমিটি

৩০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪১:৩৬

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: অনুসন্ধানে কমিটি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোকিও’র নারিতা-ঢাকা রুটের ফ্লাইট বিজি ৭৭৭-এ সংঘটিত কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর সই করা অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

চিফ প্লানিং অ্যান্ড সিডিউলংকে সভাপতি, চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)-কে সদস্য এবং ব্যবস্থাপক (আইন বিষয়ক)-কে সদস্য সচিব করে এই ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

আরও পড়ুন

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি

গঠিত কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১