• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:২৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

ভিডিও কলে বিয়ের ১০ মাস পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

৭ জুলাই ২০২৪ বিকাল ০৪:৩৫:৩৭

ভিডিও কলে বিয়ের ১০ মাস পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার স্ত্রী চিরকুট লিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

৬ জুলাই শনিবার সকালে উপজেলার আদিতমারি পশ্চিমপাড়া গ্রামে নিজ শশুর বাড়ি থেকে আখি মনি (১৭) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার এসএই আমিনুল ইসলাম।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার

মৃত আখি মনি লালমনিরহাট জেলা শহরের তালুক খুঁটামারা বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উপজেলার নূর মোহাম্মদের সৌদি আরব প্রবাসী ছেলে শাকিল মিয়ার সঙ্গে ১০ মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আখি মনির। এরপর থেকে আখি তার বাবার বাসায় থেকে লালমনিরহাট ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেন। পরীক্ষার পর থেকে তিনি শ্বশুর বাড়িতে থাকা শুরু করেন। ৫ জুলাই শুক্রবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন আখি মনি। ৬ জুলাই শনিবার সকালে আখি মনির শ্বশুর তাকে ঝুলন্ত অবস্থায় দেখে মেঝেতে নামান। এরপর তাকে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ  জানায়, আখি শয়ন কক্ষে একটি খণ্ড খণ্ড চিরকুট পাওয়া যায়।

আরও পড়ুন

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই রাঙামাটিতে গ্রেফতার

এ বিষয়ে আখির বাবা আইনুল হক জানান, তার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কথা বলেছে। রাতেই তাকে নিয়ে আসতে বলেছিল। তিনি সকালে নিতে যাবেন বলেছিলেন। তার আগেই তার মৃত্যু হলো। তার দাবি, আখি নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে আখির শ্বশুর-শাশুড়ি মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী  থানার (ওসি)  মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আখি আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৩০


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩