• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৩:৫১ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু

২৯ জুন ২০২৪ সকাল ০৮:০৩:৪৮

আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই মাস ১০ দিন পর মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে।

২৮ জুন শুক্রবার সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।

জানা যায়, গত ১৮ এপ্রিল তার স্পনসর (মা‌লিক) ও ড্রাইভারসহ বি‌শেষ কা‌জে আবুধাবি থেকে দুবাই যাওয়ার প‌থে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যান তিনি। এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

বর্তমানে তার মরদেহ দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নেওয়া হবে। মৃত্যুকালে ইকবাল তিন বছরের শিশু পুত্র ও স্ত্রী রেখে গেছেন। নিহত ইকবালের স্ত্রী সন্তান সম্ভাবা বলেও জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪