• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৮:১০ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার

১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:০২

বকশীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের উপজেলা রোডে থামছেই না মাদকের কারবার। জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার মাঠে নেমেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

১৭ আগস্ট সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে পলাতক মাদক সম্রাট রুবেল মিয়াকে আইনের আওতায় আনতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। ১৬ আগস্ট রোববার রাতভর ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি রুবেল মিয়ার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মাদক কারবারি রুবেল মিয়া ঘরের ভেতর তৈরি করা গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

তবে পুলিশ বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ রুবেলের স্ত্রী মরিয়ম বেগম (ইতি)কে হাতেনাতে গ্রেফতার করে।

বকশিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, আটক ইতির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪