• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৩:৫৯ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩১

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
“ছবি: সংগৃহীত”

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ শিশু। বুধবার ২ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৮৩ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪। এই সময়ে ৯৫৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র: ইউএনবি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রশাসনে বড় পরিবর্তন
প্রশাসনে বড় পরিবর্তন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪৮

আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৪৭


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩১