• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:৩৪ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪৮

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
“ছবি: সংগৃহীত”

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪, বরিশাল বিভাগে ১১০, রাজশাহী বিভাগে ৯১, ময়মনসিংহ বিভাগে ৬৫, রংপুর বিভাগে ৩২ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (বুধবার) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৫৪ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৮ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ১০, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রশাসনে বড় পরিবর্তন
প্রশাসনে বড় পরিবর্তন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪৮

আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৪৭


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩১