ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছরের জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
আমরা বিএনপি পরিবার আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও’র মাধ্যমে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে মারিয়ামের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসা নিতে আসা মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার-এর প্রতিনিধিদল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদল অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সঙ্গে কথা বলেন।
তারা মারিয়ামের বিষয়ে খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি, ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available