• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:১৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ শিশু। ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে আজ (১২ নভেম্বর) সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ২৯৫ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ শিশুর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকার ১ শিশু, সিলেটের ২ শিশু এবং চট্টগ্রামের ১ শিশু রয়েছে। একই সময়ে আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ১৫৭ শিশু এবং হামের উপসর্গ মিলেছে ১ হাজার ৩৮৪ শিশুর শরীরে।

আরও পড়ুন

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

চলতি বছরের আজ (১২ নভেম্বর) পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২৪ হাজার ৮৮০ শিশু। অন্যদিকে সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৪ হাজার ২৯১ শিশু। এছাড়া চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ শিশু। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ শিশু।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:১৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩