• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৮:০২ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১১০০

২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪০:১৮

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১১০০
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ শিশু। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৫ শিশু এবং গত ১৫ মার্চ থেকে আজ (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫১৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ শিশু, গত ১৫ মার্চ থেকে আজ (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ শিশু।

গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে আজ (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৩ শিশু মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে আজ (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ২ ঈদ
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ২ ঈদ
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:১৪

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:০৯




হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১১০০
হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১১০০
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪০:১৮

এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৬:৩৯