• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৬:৩১ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৪২

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ শিশু। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৮১ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৩। এই সময়ে ১ হাজার ১০৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬৩২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৩৮



২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪০:১৬

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৩৪


বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৮:৩৮



ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি
ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৪০