• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৪:০৯ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩২০ শিশু। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৪৪ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এই সময়ে ১ হাজার ১৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯



র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৩

সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের
সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৮:৪২


গুলশান থানার ওসি দাউদ ক্লোজ
গুলশান থানার ওসি দাউদ ক্লোজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪০:২৫