• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৫৬:২২ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল

৮ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪১:৩৭

জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

৮ আগস্ট শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ গঠনে কাজ করছেন, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যায়, তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: এখন টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ