• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:৫৮:৪২ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

সরকারি কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

৮ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪৬:১৫

সরকারি কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন।

৮ আগস্ট শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি-দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা দায়িত্বশীলভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করছেন।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, বইটিতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, উদ্যোগ ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও এতে রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে ঘুরে কাজ করছেন। দিন-রাত কাজ করার পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই দেখছেন প্রধানমন্ত্রী।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বই মানুষের জ্ঞানের আলো বাড়ায়। বই না পড়লে মানুষের মনের জগৎ ও বাইরের জগৎ-দুটিই অন্ধকার থেকে যাবে। বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে মানুষ নতুন কিছু শিখতে ও আবিষ্কার করতে পারে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সরকারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই বই তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও জনগণের প্রতি তার নিবেদনের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ একটি গ্রন্থ গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা আরও বিস্তৃত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের বিস্তারিত বিবরণ বইটিতে পাওয়া যাবে।

সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাটোরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩, আহত ৪
নাটোরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩, আহত ৪
৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:২৯