• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:২৩ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

বাজারে সিন্ডিকেট ও মজুতদারি করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

৮ আগস্ট ২০২৬ সকাল ১১:১৬:৪৩

বাজারে সিন্ডিকেট ও মজুতদারি করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সব খাতের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে কাজ করছে সরকার।

৮ আগস্ট শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়েছেন। ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করেও তারা ন্যায্য দাম পাচ্ছেন না। বাজারের এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাই যারা মজুতদারি করবেন, তাদের পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, এক মণ পাট বা পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দুই কেজি করে তোলা নেওয়া হচ্ছে। এর বাইরে বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও হিজড়া সম্প্রদায়ের সদস্যদের নামেও কৃষকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন হাট ও বাজারে এ ধরনের অনিয়ম বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ব্যবসায়ী তোলা না পেলে পণ্য কিনবেন না বলে হুমকি দিলে তাকে বাজার ছেড়ে চলে যাওয়ারও আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
২২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২১



১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩