ডেস্ক রিপোর্ট: নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৭ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) এবং মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলার সময় দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন। দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, শিবপুর ও মনোহরদী থানার সীমান্তবর্তী নোয়াদিয়া গ্রামে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available