• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:৩৯:৩৮ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বসতঘর নিয়ে বিভেদে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

৮ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩১:২৭

বকশীগঞ্জে বসতঘর নিয়ে বিভেদে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতা ও পরিকল্পিতভাবে ড্রেন বানিয়ে এক ভুক্তভোগীর বসতঘর মারাত্মক ঝুঁকিতে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশসহ গুমের হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবার বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাতে উত্তর ধাতুয়াকান্দা গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের নিজ বসতঘরের পেছনে বিবাদীরা মো. ফকর উদ্দিন অসৎ উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে একটি ড্রেন তৈরি করে। ড্রেনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বৃষ্টির পানির তীব্র স্রোত সরাসরি ঘরের ভিটার দিকে প্রবাহিত হয়। এর ফলে গত দুদিনের বৃষ্টিতে ঘরের ভিটার মাটি দ্রুত সরে গিয়ে পুরো বসতঘরটি ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক জানান, পরিকল্পিতভাবে ঘরের পেছনে ড্রেন করে আমার ঘরের ভিটার মাটি সরিয়ে দেওয়ায় ঘরটা ঝুঁকির মধ্যে পরে গেছে। পরদিন সকালে আমি এই বিষয় নিয়ে কথা বলতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় আমারে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা হুমকি দিয়ে বলে এই নিয়ে যদি কোনো মামলা-মোকদ্দমা করি, তবে আমাকে মেরে মরদেহ গুম করে দিবে এবং পুরো পরিবারকে এলাকাছাড়া করব।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকে বিবাদীদের ক্রমাগত হুমকিতে অবরুদ্ধ ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানায়, ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাকের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ