• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৩:১৮ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নতুন গন্তব্য কোলো-কোলো

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:২০:৪৮

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নতুন গন্তব্য কোলো-কোলো

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে দলে ভিড়িয়েছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলো। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবটিতে যোগ দিচ্ছেন।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিশ্বকাপে কোনো ক্লাব ছাড়াই খেলেছিলেন ভোজিনহা। তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত চিলির ক্লাব কোলো-কোলোই তার নতুন ঠিকানা হয়েছে।

ক্লাবটির সভাপতি আনিবাল মোসা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ভোজিনহা চিলিতে পৌঁছে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে।

মোসা বলেন, বিশ্বকাপে ভোজিনহার পারফরম্যান্স প্রমাণ করেছে তিনি কোলো-কোলোর হয়ে খেলার যোগ্য। পাশাপাশি এই দলবদল ক্লাবের ব্র্যান্ডিং ও বিপণনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তার বিশ্বাস।

বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে ভোজিনহার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়ায়। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে তিনি ক্লিনশিট রাখেন। পরে শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত কঠিন পরীক্ষায় ফেলেন। তার নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৭:৪২


মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১




দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:২৩