• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৭:০৯ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা নিয়ে যা বললেন শবনম ফারিয়া

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৫৬

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা নিয়ে যা বললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের সময় মারধরের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

Ad
Ad

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ধরন নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বর্তমান পরিস্থিতিতে সন্দেহভাজনদের তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয় শারীরিক বা মানসিক হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Ad

তার ভাষায়, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন এটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন?’

অভিনেত্রীর মতে, ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের মনে অবিশ্বাস তৈরি করে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও সম্মান বজায় রাখতে পেশাদার ও মানবিক আচরণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ফারিয়া আরও লেখেন, ‘শুধু শুধু ক্ষমতার অপব্যবহার করেন বলেই মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।’

পোস্টের শেষাংশে নাগরিক মর্যাদা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে।

ফারিয়ার এই পোস্টে ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মন্তব্য করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বজায় রাখতে দায়িত্বশীল ও পেশাদার আচরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us