• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৫১:৩১ (28-Apr-2026)
  • - ৩৩° সে:
মধ্যরাতে উত্তরায় বারে মাদকবিরোধী অভিযান, আটক ১৪০

মধ্যরাতে উত্তরায় বারে মাদকবিরোধী অভিযান, আটক ১৪০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় একটি বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ।২৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল, এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।অভিযানের সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় অনুমতিপত্র যাচাই করা হয়। যাদের বৈধ কাগজপত্র ছিল, তাদের ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদের আটক করে থানায় নেওয়া হয়।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অবৈধ বার, মাদক এবং অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।