• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১৫:২০ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রেম নিয়ে যা জানালেন অভিনেত্রী দীঘি

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৮:২৬

প্রেম নিয়ে যা জানালেন অভিনেত্রী দীঘি

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর এখন নায়িকা হিসেবে নিয়মিত বড়পর্দায় কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন, বিশেষ করে প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন আলোচনার জন্ম দিয়েছে।

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন দীঘি। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, জীবনে এখন পর্যন্ত কতবার প্রেম করেছেন? জবাবে দীঘি স্পষ্টভাবে বলেন, “আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি, সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।”

বিষয়টি ব্যাখ্যা করে দীঘি জানান, স্কুলজীবন থেকেই পরিবারের কড়া নজরদারিতে বড় হয়েছেন দীঘি। ক্লাস সিক্সে ওঠার পর থেকেই তার চলাফেরায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন।

এ অভিনেত্রীর ভাষার—“দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক পরিসর—কোনোটিই তৈরি হয়নি।”

যদিও দীঘি প্রেমের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন, তবু অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিও নানা জল্পনার সৃষ্টি করে।

তবে ওই সময় দীঘি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেছিলেন তিনি। সূত্র: রাইজিংবিডি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়
বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়
১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:০০:২৯






প্রেম নিয়ে যা জানালেন অভিনেত্রী দীঘি
প্রেম নিয়ে যা জানালেন অভিনেত্রী দীঘি
১৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৮:২৬




Follow Us