• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৯:১১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:০২:৫১

মাদারগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ জুলাই বুধবার সকালে উপজেলার চর লোটাবর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশ থেকে ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে যায় অভিযুক্ত স্বপন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। আটক স্বপনের বাড়ি সিলেটে বলে জানা গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান, ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:০৯

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:৪৪