• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৪৯:৪২ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে গোসলে নেমে দুই বোনসহ ৪ শিক্ষার্থীর মৃত্যু

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৪:২৫

নরসিংদীতে গোসলে নেমে দুই বোনসহ ৪ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসায় টিফিনের ফাঁকে গোসলে নেমে প্রাণ গেছে ৪ শিশু শিক্ষার্থীর। 

১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় অবস্থিত মাদরাসাটির পার্শ্ববর্তী একটি বিলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম তাবিয়া (১৩ ), আয়েশা (৯) ও জান্নাত (৮) বলে জানা গেছে। এদের মধ্যে আয়েশা ও জান্নাত আপন দুই বোন। নিহত অন্য একজনের নাম, ঠিকানা পাওয়া যায়নি। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিনের ছুটি শুরু হয়। ওই সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে পরপর ৫ জন পানিতে নামে। ওই সময় আরও ৩ শিশু পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধারে নামে।

এরপর ৩ শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
ওই ৩ শিশুর মরদেহ উদ্ধারের পর আরও ১ শিশুর মরদেহ পাওয়ার খবর পাওয়া গেছে। তবে, তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রেম নিয়ে যা জানালেন অভিনেত্রী দীঘি
প্রেম নিয়ে যা জানালেন অভিনেত্রী দীঘি
১৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৮:২৬




বিশ্ব সাপ দিবস আজ
বিশ্ব সাপ দিবস আজ
১৬ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৩:২৬


Follow Us