• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৭:২৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে ভাসলেন শোবিজ তারকারা

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩২:১৪

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে ভাসলেন শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা, রসিকতা, মিম ও উদযাপনের পোস্টে সরব হয়ে ওঠেন তারা।

সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমনি। ম্যাচের আগে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল।’ ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে আবারও রসিকতা করে লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

অভিনেতা চঞ্চল চৌধুরীও ফুটবল উন্মাদনায় শামিল হন। একটি ভাইরাল মিম শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘বিজয় উদযাপন পরে করো... যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।’ তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

অভিনেত্রী নাদিয়া আহমেদ আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করে লেখেন, ‘কোনো তাবিজ বা কুফা কাজ হবে না। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে। উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!’

সংগীতশিল্পী বালাম নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।’ অভিনেত্রী শাহনাজ খুশী লেখেন, ‘শত্রুর অভিশাপ-অপপ্রচার তুচ্ছ করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে!’

অভিনেতা রওনক হাসান আর্জেন্টিনার জয় উদযাপনে বন্ধুদের জন্য ‘খিচুড়ি ভোজ’ এর ঘোষণা দেন। অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ ব্রাজিল সমর্থকদের উদ্দেশে মজা করে লেখেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গুছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি।’

অভিনেত্রী কেয়া পায়েল লেখেন, ‘আর্জেন্টিনা তুমি একটা বিউটি।’ আর ফারজানা চুমকী অভিনন্দন জানিয়ে বলেন, ‘শেষের দিকের খেলাটা ছিল অসাধারণ।’

এদিকে ম্যাচের উত্তেজনা নিয়ে সুরকার জাহিদ প্রীতমও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অভূতপূর্ব কামব্যাক! স্রষ্টার মেসিকে নিয়ে প্ল্যান অন্য কিছু! শুভকামনা আর্জেন্টিনা সমর্থকদের জন্য।’

আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে যেমন সাধারণ সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, তেমনি দেশের তারকাদের পোস্ট ও মন্তব্যও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭