• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:০৩:৪৯ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:০০:২৯

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়

স্পোর্টস ডেস্ক: আর মাত্র দুটি ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল শেষে পর্দা নামবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আগামী ১৯ জুলাই রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর এলাকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।

এবারই প্রথম ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। পাশাপাশি একাধিক দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসর, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়।

৪৮ দলের প্রতিদ্বন্দ্বিতা শেষে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে দুটি দল। তবে তার আগে ১৮ জুলাই শনিবার দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এতে মুখোমুখি হবে সেমিফাইনালে বিদায় নেওয়া ফ্রান্স ও ইংল্যান্ড।

এরপর ১৯ জুলাই রোববার দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে বসবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন এবং ইংল্যান্ডকে পরাজিত করে টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে উঠা আর্জেন্টিনা।

৮২ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়াম উদ্বোধন করা হয় ২০১০ সালে। এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের স্বাগতিক ছিল এই ভেন্যু। ওই ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে পরাজিত হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০