অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ জুলাই বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের হোটেল রাজমহল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তবে অভিযোগ রয়েছে, বিগত ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে হাজীগঞ্জে ছাত্র ও জনতার উপর হামলার নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগ নেতা এবায়েদুর রহমান খোকন বলি। বিগত কয়েক মাস আত্মগোপনে থাকলেও গত কিছুদিন ধরে প্রকাশ্যে চলা ফেলা করছেন তিনি। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন এবায়েদুর রহমান খোকন বলি।
চাঁদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, খোকন বলিকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে। সূ্ত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available