• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪৮:৪২ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

১ মে ২০২৬ বিকাল ০৫:৪৯:৪৫

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় ১০ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্দিক জানান, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তির অনুভূতি সম্পর্কে তিনি বলেন, কারাগার থেকে বের হওয়ার পর এক ভিন্ন অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা রয়েছে। মুক্তির পর কয়েকদিন তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং নিজেকে গুছিয়ে নিয়েছেন। দীর্ঘ সময় এক ধরনের পরিবেশে থাকার পর এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে মানিয়ে নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনের সময় ফার্নিচারকর্মী পারভেজ বেপারী গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০