• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪২:৩৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:৩১

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী অনস্বরা রাজন মালায়লাম সিনেমায় অভিনয় করেই পরিচিতি পেয়েছেন। তবে, এখন তেলেগু সিনেমায় বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে চারটি তেলেগু সিনেমার কাজ চলছে তার হাতে। কেন মালায়লামের চেয়ে তেলেগু ইন্ডাস্ট্রিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তা নিয়েও মুখ খুলেছেন এই অভিনেত্রী। তার মতে, আকার, প্রযুক্তিগত আয়োজন ও দর্শকদের সিনেমার প্রতি আগ্রহের দিক থেকে তেলেগু চলচ্চিত্রজগৎ অনেক বেশি বড় ও প্রাণবন্ত।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অনস্বরা বলেন, ভিন্ন ভিন্ন ভাষা ও চলচ্চিত্রশিল্পে কাজ করার আগ্রহ থেকেই তেলেগু সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

তিনি বলেন, “ভাষা, সংস্কৃতি—সবকিছু মনে রাখা একটু বিভ্রান্তিকর মনে হয়েছিল। তবে, মালায়লামের তুলনায় তেলেগু ইন্ডাস্ট্রি অনেক বড়। একজন অভিনেত্রী হিসেবে আমি বিভিন্ন ধরনের সিনেমা ও ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। তেলেগু ইন্ডাস্ট্রি ও সেখানকার দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে আরো উৎসাহিত করেছে।”

আরও পড়ুন

২২৬ কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, পেলেন আইনি নোটিশ

তেলেগু ভাষা এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারেননি অনস্বরা। তবে, ভাষাগত সীমাবদ্ধতা তার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি বলেন, “ভাষা না জানলেও শুটিং সেটে সবাই আমাকে সহযোগিতা করেছেন। তেলেগু দর্শকেরা যেভাবে সিনেমাকে ভালোবাসেন, তা সত্যিই অসাধারণ।”

মালায়লাম সিনেমার তুলনায় তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তার মতে, তেলেগু সিনেমায় কাজের সময়সূচি মালায়লামের তুলনায় কিছুটা কম ব্যস্ততাপূর্ণ হলেও কলাকুশলীর সংখ্যা অনেক বেশি।

বর্তমানে অনস্বরার হাতে থাকা চারটি তেলেগু সিনেমার মধ্যে রয়েছে চিরঞ্জীবীর ‘কাকা’ ও রবি তেজার ‘তুলাভারম’। ‘কাকা’ সিনেমায় চিরঞ্জীবীর মেয়ে আম্মুলু পাপার চরিত্রে অভিনয় করছেন তিনি। ববি পরিচালিত সিনেমাটি ২০২৭ সালের সংক্রান্তি উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

দুই নায়িকা নিয়ে ‘ভায়োলেন্স’-এ জায়েদ খান, প্রদর্শনী যুক্তরাষ্ট্র ও কানাডায়

চিরঞ্জীবীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে অনস্বরা বলেন, “চিরঞ্জীবীর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। সেটে তিনি খুবই পেশাদার। শুধু অভিনয়ের ক্ষেত্রেই নয়, একজন মানুষ হিসেবেও তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার সঙ্গে অভিনয় করতে পেরে আমি গর্বিত।”

অন্যদিকে, রবি তেজার ‘তুলাভারম’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে ভুল ধারণা দূর করেছেন অনস্বরা। বিবেক আত্রেয়া পরিচালিত এবং ব্রিজ প্রোডাকশনস প্রযোজিত ক্রাইম ড্রামাটিতে তাকে নায়িকা হিসেবে দেখা যাবে না। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি রবি তেজার ‘তুলাভারম’ সিনেমার নায়িকা নই, তবে এতে আমার গুরুত্বপূর্ণ একটি চরিত্র রয়েছে।” সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা মোহন। আরো রয়েছেন জে ডি চক্রবর্তী।

এছাড়া, ‘অন্ত রামুলোরু চুসুকুনতারু’ সিনেমায় সংগীত শোভনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অনস্বরা। গ্রামীণ পটভূমিতে নির্মিত প্রেমের গল্পের সিনেমাটি পরিচালনা করছেন পালানাটি সূর্য প্রতাপ। এর আগে ‘কুমারী ২১এফ’ ও ‘১৮ পেজেস’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। নতুন সিনেমাটিতে অনস্বরা চরিত্রের নাম সিরিশা, আর সংগীত অভিনয় করছেন মারুতির ভূমিকায়। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন মিকি জে মেয়ার।

আরও পড়ুন

মধ্যরাতে পরীমণির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, ডাকলেন পুলিশ

রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয়ের প্রতি আলাদা ভালোলাগা রয়েছে অভিনেত্রীর। তবে তার মতে, এ ধরনের সিনেমায় অভিনয় করা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। বিশেষ করে প্রেমের গল্পে আবেগ প্রকাশের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রেমের গল্পে অভিনয় করার সময় খুব সূক্ষ্ম একটি সীমারেখা মেনে চলতে হয়। সেটি যেন অতিরিক্ত বিব্রতকর বা বাড়াবাড়ি মনে না হয়। দর্শকেরা এখন এমন এক মানসিকতায় রয়েছেন, যেখানে কোনো কিছু একটু বেশি হয়ে গেলেই তা তাদের কাছে অস্বস্তিকর মনে হয়। প্রেমের গল্পের ক্ষেত্রে তাই ঝুঁকি বেশি। রোমান্টিক কমেডিতে অভিনয় করার সময় আমাকে সত্যিই অনেক ভাবতে হয়।”

তবে, চ্যালেঞ্জ থাকলেও রোমান্টিক কমেডিই তার সবচেয়ে পছন্দের ঘরানা। অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও এ ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তিনি। অনস্বরার কথায়, “আমি রোমান্টিক কমেডিতে অভিনয় করতে খুব ভালোবাসি। এ ধরনের সিনেমা দেখতেও আমার খুব ভালো লাগে।”

আরও পড়ুন

নায়িকা স্বাগতার বিরুদ্ধে লেহেঙ্গা ছিঁড়ে ফেলার অভিযোগ রুবাইয়াত তনির!

নতুন সিনেমা বেছে নেওয়ার ক্ষেত্রে চিত্রনাট্যের পাশাপাশি পরিচালকের ভাবনাকেও বিশেষ গুরুত্ব দেন অনস্বরা। তার বিশ্বাস, একজন পরিচালকের পরিকল্পনা ও গল্প বলার দৃষ্টিভঙ্গি পরিষ্কার থাকলে সিনেমার কাজ অনেক সহজ হয়ে যায়।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি যখন কোনো সিনেমা বেছে নিই, তখন পরিচালকের ওপরই বেশি গুরুত্ব দিই। পরিচালকের যদি পরিষ্কার পরিকল্পনা থাকে, তাহলে আমি কাজটি করতে রাজি হয়ে যাই। পরিচালকের ভাবনার ওপর আমার আস্থা রয়েছে।”

পাশাপাশি নিজের অভিনয়দক্ষতা প্রকাশের সুযোগ আছে কী না, সেটিও বিবেচনায় রাখেন তিনি। অনস্বরার ভাষায়, “আমি এমন একটি জায়গাকে গুরুত্ব দিই, যেখানে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুযোগ থাকে।”

আরও পড়ুন

‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

মালায়লাম সিনেমা থেকে উঠে এসে তেলেগু ইন্ডাস্ট্রিতে একসঙ্গে চারটি সিনেমায় কাজ করছেন অনস্বরা। নতুন এই যাত্রায় চিরঞ্জীবী ও রবি তেজার মতো তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা যেমন তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করছে, তেমনি ভিন্ন ভাষার দর্শকদের কাছেও পরিচিতি বাড়ছে। এখন দেখার বিষয়, তেলেগু সিনেমায় তার এই ব্যস্ততা ভবিষ্যতে ক্যারিয়ারের কোন নতুন দিগন্ত খুলে দেয়। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এটিভি/ এইচকে
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৯:৫২