• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৯:২২ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমণি

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২৪

ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক: ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্য ও ছোট শিশুর উপস্থিতিতে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে পরীমণি লিখেছেন, বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।

এর আগে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন বাঁধন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেন। এ সময় তাকে গালিগালাজ ও হেনস্তা করা হয়। সঙ্গে থাকা শিশুটিকে ভয় পেয়ে কাঁদতেও শোনা যায়।

ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন অভিযোগ করেন, পার্কে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং মারধরের একপর্যায়ে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় বাঁধন কড়া প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় ভেনিস থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। তার ওপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশা এনজিওতে চাকরির সুযোগ
আশা এনজিওতে চাকরির সুযোগ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:০৮

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৭

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১০


সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৫৯



এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪