• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৫৩:১০ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকেও হারিয়েছিল বাংলাদেশ। এবার কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলার মেয়েদের হাতে।

আরও পড়ুন

ব্যালন ডি’অরের সময়সূচি, শীর্ষ প্রার্থী ও ভোটিং পদ্ধতি

প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারেও গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে দুটি গোল করেন রিমন। লিজা ও লিমা একটি করে গোল করেন।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল রয়েছে চ্যালেঞ্জার গ্রুপে। এই গ্রুপে হকির উন্নয়নশীল দেশগুলো অংশ নিচ্ছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং।

আরও পড়ুন

‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

চ্যালেঞ্জার গ্রুপে অবস্থানের ওপর নির্ভর করে এলিট গ্রুপের দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ ঠিক হবে। এদিকে, বাংলাদেশ পুরুষ দল মঙ্গলবার বিকেলে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭