• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:১১:১৮ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৫৯

সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একটি অটোরিকশা জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার চান্দাপাড়া নামক স্থানে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পণ্য পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটোরিকশা গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা অটোরিকশা ও কসমেটিকসের সিজার মূল্য প্রেস বিজ্ঞপ্তিতে ৮ লাখ ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশা এনজিওতে চাকরির সুযোগ
আশা এনজিওতে চাকরির সুযোগ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:০৮

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৭

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১০


সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৫৯



এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪