• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:১০:৩৮ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৬:২৩

ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের বিরতির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ভোরে শহরটিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।

সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়া ও ইউক্রেনের রাজধানী সফর করেন। তাদের সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছিলেন।

কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করার পর সর্বশেষ বিস্ফোরণে শহরের কেন্দ্রীয় এলাকায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে বলে এএফপির সাংবাদিকরা জানান।

কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কিয়েভের পাশাপাশি বোরিসপিল ও ফাস্তিভ জেলাতেও কয়েকটি ভবনে হামলা হয়েছে।

এএফপির এক সাংবাদিক জানান, তিনি আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছেন।

সূত্র: বার্তা সংস্থা এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশা এনজিওতে চাকরির সুযোগ
আশা এনজিওতে চাকরির সুযোগ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:০৮

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৭

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১০


সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৫৯



এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪