‘পঁচিশটা সিনেমার মাঝে ২০টা ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মাঝে দ্বন্দ্ব অনেকদিনের। সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা দিতেন তারা, সামাজিক মাধ্যমে চলতো এসব। এর অনেকদিন পর ফের দেখা মিলল তাদের কাদা ছোঁড়াছুড়ি। এ ঘটনার সুত্রপাত অপু বিশাসের একটি বক্তব্য ঘিরে। লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হককে নিয়ে আলোচনা করেন। অপু বিশ্বাসের দাবি অনুযায়ী, বিভিন্ন ইভেন্টে বারিশা হকের উপস্থিতি নিয়ে আপত্তি তার।এরপর বারিশা হকের পাশে দাঁড়িয়ে সেই ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। যেখানে অভিনেত্রী অপু বিশ্বাসকে খোঁচা দিয়ে তীর্যক ভাষায় আক্রমণ করেন, ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলে বিদ্রুপ করেন।দিন তিনেক আগের পরীমনির কথাগুলো নিয়ে প্রশ্নের সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অপু, সঙ্গে সঙ্গে দিয়ে দেন কড়া জবাব।এ সময় পরীমনির সিনেমার সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।অপু বিশ্বাস বলেন, ‘যার পঁচিশটা সিনেমার মাঝে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’এর জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন পরীমনি। সেখানে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন বলে মনে করছেন অনেকে।এটিভি/ এইচকে