• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৪:৫৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

চলতি মাসের ৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার কোটি টাকা

১০ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৪৪:১০

চলতি মাসের ৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি মাস নভেম্বর প্রথম আটদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা। ৮ নভেম্বর রোববার প্রবাসী আয় এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার বা তিন হাজার ১১২ কোটি ৪০ লাখ টাকা।

৯ নভেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসে জানিয়েছেন, গত বছরের নভেম্বর মাসের প্রথম আটদিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও পড়ুন

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩০:৩৪






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯