• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৩:০৬ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রথমবার মাথাপিছু আয়ে ৩ হাজার ডলারের মাইলফলকে বাংলাদেশ

১০ জুন ২০২৬ রাত ০৯:১৬:২৮

প্রথমবার মাথাপিছু আয়ে ৩ হাজার ডলারের মাইলফলকে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ ডলারে। দেশের ইতিহাসে এই প্রথমবার ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে মাথাপিছু আয়। 

১০ জুন বুধবার প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৩৪ হাজার ৩৬২ টাকা বেশি।

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে ডলারে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উন্নতি হয়েছে। 

আরও পড়ুন

চলতি মাসের ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার

বিবিএসের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি।

এদিকে চলতি অর্থবছরে দেশের অর্থনীতির আকারও নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমান বাজার মূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

এর আগের অর্থবছরে দেশের অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম করা এবং অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ানো দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ