• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:০৭ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৬:৫৭

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর-এর উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টার দিকে একদল কর্মকর্তা তাকে কার্যালয় ত্যাগে বাধ্য করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কিছু কর্মকর্তা প্রধান কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে আহসান উল্লাহকে কার্যালয় ত্যাগের অনুরোধ করা হয়। পরে কর্মকর্তাদের চাপের মুখে তিনি ভবন ত্যাগ করেন।

ঘটনার সময় কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম তাকে গাড়িতে তুলে দেয়ার নেতৃত্ব দেন। এ সময় নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঘটনার জেরে বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কর্মকর্তাদের একটি অংশ দাবি করেছেন, সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত, পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত ইস্যুতে অসন্তোষ থেকেই এ কর্মসূচি পালন করা হয়েছে। তারা জানান, দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬



ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬


পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৪৪