• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৫:০৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

চলতি মাসের ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার

১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৫০

চলতি মাসের ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ